নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আত্রাইয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নভেম্বর ১১, ২০২৩ ৪:২৪ 👁️ ৬১ views
Link Copied!

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) উপজেলা আ’লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জন্মদিনের কেক কেটে বর্ণাঢ্য আনন্দ র‌্যালির উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।

আরও পড়ুনঃ  আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

র‌্যালি শেষে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হাফিজুল ইসলাম শেখের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী প্রামানিক, সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগ, উপজেলার আট ইউনিয়ন যুবলীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ আ’লীগ পরিবারের সদস্যগণ বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।