নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মার্চ ১৯, ২০২৬ ৯:০৯ 👁️ ৪৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করেছেন।

আরও পড়ুনঃ  বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপহার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সাথে ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা।

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

উক্ত অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি-বৃন্দ, ওয়ালিউল হক রানা, এ্যাড. আলী আশরাফ মাসুম, জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপি’র সভাপতি শামসুল হোসেন মিলু সাধারণ সম্পাদক বদরুজ্জামান মহন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

আরও পড়ুনঃ  কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।