নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আফগানদের হারিয়ে পয়েন্ট টেবিলে যেখানে বাংলাদেশ

অক্টোবর ৭, ২০২৩ ৮:২৮ 👁️ ১২১ views
Link Copied!

অনলাইন ডেস্ক: আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছে টাইগার ক্রিকেটাররা। মাঠের বাইরের সমালোচনাকে উড়িয়ে দিয়ে আফগানিস্তানের বিপক্ষে জয় এসেছে ৬ উইকেটে। একপেশে এ জয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলেও নিজেদের ৩য় অবস্থান নিশ্চিত করেছে সাকিব আল হাসানরা।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

টেবিলের শীর্ষ দুইয়ে আছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। তবে নেট রানরেটের হিসাবে অনেকখানি এগিয়ে কিউইরা। তাদের নেট রানরেট ২ দশমিক ১৪৯। পাকিস্তানের পয়েন্ট ১ দশমিক ৬২। আর পাকিস্তানের চেয়ে কিছুটা পিছিয়ে বাংলাদেশ। তিনে থাকা টাইগারদের নেট রান রেট ১ দশমিক ৪৩৮।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এদিকে এ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সবার নিচেই থাকছে ইংল্যান্ড। তার উপরের দিকেই আছে নেদারল্যান্ডস ও আফগানিস্তান। এ মুহূর্তে মাঠে চলছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার খেলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।