নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আবারো মা হলেন আনুশকা

ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১২:২০ 👁️ ৪৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক :দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী আনুশকা শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ সুসংবাদ দেন আনুশকা ও বিরাট কোহলি।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

তারা জানান, গত ১৫ ফেব্রুয়ারি তাদের পুত্র সন্তানের জন্ম হয়। সন্তানের জন্য সবার শুভকামনা চেয়েছেন এই তারকা দম্পতি। একই সঙ্গে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতিও সম্মান দেখানোর অনুরোধ করেছেন।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

কয়েক মাস ধরেই আনুশকার মা হওয়ার গুঞ্জন শোনা গেছে। তবে আনুশকা বা বিরাটের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন।

তিন বছর আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন এই অভিনেত্রী। মেয়ে ভামিকার জন্ম হয়েছিল ২০২১ সালের ১১ জানুয়ারি।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

আনুশকা শর্মা ও বিরাট কোহলির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০১৩ সালে। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা।

২০২০ সালের ২৭ আগস্ট একটি ছবি পোস্ট করে আনুশকা ও বিরাট তাদের সন্তানের আগমনের খবরটি জানিয়েছিলেন সবাইকে। ২০২১ সালের ১১ জানুয়ারি প্রথমবার মা হন আনুশকা শর্মা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।