নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আবাহনীর প্রতিষ্ঠাতা সদস্য সেন্টু আর নেই

নভেম্বর ১১, ২০২৩ ১১:০৮ 👁️ ৮০ views
Link Copied!

অনলাইন ডেস্ক: আবাহনী ক্রীড়া চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সেন্টু আর নেই। আজ শনিবার বিকাল ৩টায় নিজ বাসভবনে ৭৮ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন এই প্রবীন সংগঠক। মৃত্যুকালে এক ছেলে ও মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সেন্টুর মৃত্যুতে আবাহনী লিমিটেডের পরিচালক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেছেন। আবাহনী ক্লাব শোক প্রকাশ করেছে ক্লাবের এমন ব্যক্তিত্বকে হারিয়ে।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

ক্লাবটির ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, সেন্টুর প্রতি শ্রদ্ধা জানাতে ক্লাবের পতাকা আগামী তিন দিন অর্ধনমিত রাখা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।