নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আমরা জুলাই গণঅভ্যূত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই: ড. মাওলানা কেরামত আলী

জুলাই ২, ২০২৫ ৪:৪৭ 👁️ ২৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জায়ামাতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আজ বুধবার দুপুরে নগরীর শিরোইলে দাওয়াতুল ইসলাম ট্রাস্ট এতিমখানায় জুলাই গণঅভ্যূত্থানে শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের স্বরণে এতিম,দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে অভূত্থানের সময় শহীদ আলী রায়হান, সাকিব আনজুসহ সকল শহীদদের স্মরণ করে খাবার বিতরণ অনুষ্ঠান শুরু করা হয়। এসময় তাদের মাগফিরাতের জন্য দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী।

আরও পড়ুনঃ  সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি ,তাদের আত্মত্যাগের চেতনা বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। আমার তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। নতুন বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।

রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল তার বক্তব্যে বলেন, আমরা জুলাইয়ের চেতনায় উজ্জীবিত, কোন ফ্যাসিস্ট বা তাদের সহযোগীদের হাতে দেশ তুলে দেয়া হবে না। ইসলামী দলগুলো এক হচ্ছে। আমরা আন্দোলনের চেতনাকে ভুলণ্ঠিত হতে দিতে পারিনা। আমরা ন্যায়ভিত্তিক সমাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ।

আরও পড়ুনঃ  দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

রাজশাহী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাৎ হোসাইন, মহানগরীর সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।