নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আমাকে তুলে নেওয়ার হুমকি, সামলে নেয় সালমান : সোমি

নভেম্বর ২, ২০২৪ ১১:১৭ 👁️ ৩৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : একের পর এক হুমকি পেয়ে আসছেন বলিউড হিরো সালমান খান। মোটা অঙ্কের টাকা চেয়ে জীবন নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে ভাইজানকে। এবার সেই আবহের মাঝে হুমকি নিয়ে এক ভয়ংকর ঘটনা আনলেন সালমানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি। একইসঙ্গে তার দাবি, সালমান এর আগেও হুমকি পেয়েছেন, এমনকি তা নিজ চেষ্টায় সামলেছেন।

আরও পড়ুনঃ  ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

সম্প্রতি ভারতের এক সংবাদ সংস্থায় সে ঘটনা নিয়েই মুখ খুললেন সোমি। জানান, সালমানের সঙ্গে সে সময় সম্পর্ক ছিল তার। প্রায় তিন বছর একসঙ্গে, এক ছাদের নিচে ছিলেন। থাকতেন মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। তখন বিভিন্ন পার্টিতে, বিভিন্ন আলাপ-আলোচনায় মাফিয়া, আন্ডারওয়ার্ল্ডের কথা উঠে আসত। সরাসরি যদিও কেউই নাম নিতেন না, কিন্তু দাউদ ইব্রাহিম, ছোট শাকিলের গ্যাং নিয়ে বেশ চর্চা হতো বলিউডে।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সোমির কথায়, ‘দিব্যা ভারতী আমার প্রিয় বান্ধবী ছিল। বেঙ্গালুরুতে ‘আন্দোলন’ ছবির সময় আমাদের বন্ধুত্ব গাঢ় হয়। আন্ডারওয়ার্ল্ড কী, জানতে চেয়েছিলাম আমি দিব্যার কাছে। দিব্যা আমার কাছে জানতে চায়, মাফিয়া সম্পর্কে কিছু জানি কি না। উত্তরে আমি জানাই, হ্যাঁ, ইতালির মাফিয়ার কথা শুনেছি। তাতে দিব্যা বলে, মাফিয়া, আন্ডারওয়ার্ল্ড একই জিনিস।’

এরপরই সোমি দাবি করেন, সালমানের বাড়ির ল্যান্ড টেলিফোনে হুমকি আসত। তার কথায়, ‘তিন বছর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমানের সঙ্গে ছিলাম আমি। একবার বেডরুমের ল্যান্ডলাইনে ফোন আসে। আমিই ধরি। ফোনের অপর পাশ থেকে আমাকে অপহরণের হুমকি দেয়। বলে, “সালমনকে বলে দিও, সোমি আলিকে তুলে নিয়ে যাব আমরা”। সালমানকে সেকথা জানালে ও অস্থির হয়ে পড়ে। তবে পরিস্থিতি সামলে নেয়। কী ভাবে সামলেছিল, তা আমি জানি না।’

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

সোমি আরও জানিয়েছেন, ফোনে কে হুমকি দিচ্ছিল, তা বেশ কয়েকবার সালমানের কাছে জানতে চান তিনি। কিন্তু সালমান কোনো জবাব দেননি। বরং এসব তার না জানা ভাল বলে পুরো বিষয়টি এড়িয়ে যান সালমান। বয়স কম, সাদাসিধে, তাই সালমানকে এসব থেকে তাকে দূরে রাখতেন বলেও দাবি করেছেন সোমি।

বেশ কয়েক বছর ধরে বিষ্ণোই গ্যাংয়ের থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান। তার বাড়ির সামনে গুলি চলেছে। খুন হয়েছেন সালমানের ঘনিষ্ঠ মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। যখন বিষয়গুলো নিয়ে জোর চর্চা, ঠিক তখনই এ তথ্য সামনে আনলেন সোমি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।