নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আমাদের মধ্যে কিছু বেঈমান আছে, এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে : শামা ওবায়েদ

জানুয়ারি ২৭, ২০২৫ ৮:১৪ 👁️ ৩৩ views
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, একটি পরিবার বিগত ১৭ বছর যে পরিমাণ দুর্নীতি করেছে, তা দিয়ে পাঁচটি পদ্মা সেতু তৈরি করা যেত।

আরও পড়ুনঃ  খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

তিনি বলেন, আমাদের মধ্যে কিছু বেঈমান আছে, যারা গুটিবাজি করে, এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

রোববার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ শাকপালদিয়া গ্রামের মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ।

তালমা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ‘তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনে এ সমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

শামা ওবায়েদ বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে একটি স্বচ্ছ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ গঠন করা হবে।

বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, যারা দিনে বিএনপি করে, রাতে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে, তাদের থেকে সাবধান থাকবেন। তাদের পেছনে রাখবেন। প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির ভেতরে থাকা তালমা ইউনিয়নের কিছু লোককে বেঈমান উল্লেখ করে তিনি বলেন, আমাদের মধ্যে কিছু বেঈমান আছে, যারা গুটিবাজি করে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুনঃ  গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

শামা ওবায়েদ আরও বলেন, তারেক রহমান দেশ বিনির্মাণে ৩১ দফা দিয়েছেন। ৩১ দফায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্যের কথা উল্লেখ রয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা উল্লেখ রয়েছে। এতে সত্যিকার জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত সংসদ হবে। কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে প্রকৃত গণতন্ত্র আসবে।

সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি আশরাপ আলী মুন্সী। অন্যদের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।