নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘আমি কেয়ার করি না, আমাকে নিয়ে খেলবেন না’; সাকিবের ভিডিও ভাইরাল

অক্টোবর ১৮, ২০২৪ ৭:৩০ 👁️ ১৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে নাটকীয়তা ছিল বেশ কয়েক দিন ধরেই। সরকারের তরফে সবুজ সংকেত পেয়ে দেশের উদ্দেশে রওনা দেওয়ার মাঝপথেই তাকে থামতে হয়েছে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি আর আপাতত হচ্ছে না।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

সাকিবকে টেস্ট দল থেকে প্রত্যাহারে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর স্মারকলিপিও দিয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদও।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশে যখন সাকিবকে নিয়ে আলোচনা তুঙ্গে, একই সময়ে আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটিতে সাকিবকে বলতে শোনা যায়, ‘আমার জীবন, আমার নিয়ম। আমার স্টাইল, আমার মনোভাব। আপনি আমাকে ঘৃণা করতেও পারেন বা ভালোবাসতেও পারেন। আমি কেয়ার করি না। কিন্তু আমাকে নিয়ে খেলবেন না।’

ভিডিওটি গতকাল (বৃহস্পতিবার) সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হলেও পুরোনো ভিডিও বলেই জানা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সর্বশেষ আসরে খেলার কোনো এক সময় ভিডিওটির শুটিং করা হয়ে থাকতে পারে। সাকিবকে নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই ভিডিওটি প্রকাশ্যে আনল ফ্র্যাঞ্চাইজিটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।