নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘আমি রাগী হলাম কবে?’ – প্রশ্ন পাপনের

মে ২০, ২০২৩ ১০:৫৭ 👁️ ৪৫ views
Link Copied!

অনলাইন ডেস্কঃ বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন রাগী না মিশুক? এমন একটা প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মাথায় ঘুরতেই পারে। সাংবাদিক সম্মেলনে বিসিবি সভাপতি খুবই আন্তরিক। কড়া প্রশ্নের জবাবও ঠাণ্ডা মাথায় দিয়ে থাকেন। আবার প্রশাসনিক ক্ষেত্রে তিনি বেশ কঠোর বলেই গুঞ্জন আছে।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

তবে বিসিবি সভাপতি নিজেকে রাগী বলতে মোটেও রাজি নন।
আজ শনিবার মিরপুর শেরে বাংলায় কোয়াবের বার্ষিক সাধারণ সভায় পাপন বলেন, ‘আমাকে সবাই খুব মিশুক মানুষ বলেই জানতো। ক্রিকেটে আসছি… আর বলে আমি রাগী। আচ্ছা আমি রাগী হলাম কবে? সবাই মনে করে আমি খুব রাগী।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সেদিন একটি অনুষ্ঠানে গেলাম। সবার খুব অনুরোধ- আমি যেন একবার যাই। একটা পারিবারিক অনুষ্ঠান। সব দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে, বসে!’
সেই অনুষ্ঠানে পাপনকে রাগী ভেবেই অন্যরা সমীহ করছিলেন।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যেটা পাপন জানতে পারেন অনুষ্ঠান শেষ হওয়ার পর। তার ভাষায়, ‘আমি বললাম কী ব্যাপার? আমার আশেপাশে সব চেয়ার খালি… আপনারা এখানে আসেন। পরে যখন অনুষ্ঠান শেষে আসছি, বলে- ‘‘আমরা ভয় পাচ্ছিলাম আপনি অনেক রাগী।’’ আচ্ছা আমাকে রাগী মনে হবে কেন বলেন তো? আমি তো সবার সঙ্গে খুব ঘনিষ্টভাবে মিশি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।