নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘আমি স্বাধীন তাই ওসব পরি, মানুষ প্রশংসাও করে’

এপ্রিল ২৬, ২০২৫ ৮:০০ 👁️ ১৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : একটা সময় বলিউডের সিনেমায় ঝড় তুলেছেন অভিনেত্রী বিদ্যা বালান। বিশেষ করে তার অভিনীত ‘ডার্টি পিকচার’ ছবি নিয়ে ছিল নানা আলোচনা। সেই ছবিতে বিশেষ করে তার উষ্ণ অবতার, বোল্ড লুক ও আইটেম গানের নাচগুলো নিয়ে ছিল বিস্তর চর্চা।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

এর মাঝে কেটে গেছে অনেকটা সময়। এখন বিদ্যার বয়স ৪৫ পার হয়েছে। তার চেহারাতেও এসেছে পরিবর্তন। কিন্তু এক সময় তিনিও চেয়েছিলেন টিপিক্যাল বলিউড ডিভাদের মতো দেখাতে। শরীরে আঁটসাঁট পোশাক পরতেন। কিন্তু সেসব তার মানাতো না, আয়নায় অদ্ভুত লাগতো নিজেকে জানান এমনটা।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

শাড়িই তার ‘সিগনেচার’। রেড কার্পেটেও বারবার শাড়িতেই দেখা গেছে তাকে। এবং সেই আত্মবিশ্বাসের জায়গা থেকেই নিজ হাতে বদলে দিয়েছেন বলিউডের ফ্যাশন সেন্সকে। বিদ্যার বলেছিলেন, ‘আমার সামনে চয়েসই ছিল না। ওই সব পোশাকে আমি ফিট হতাম না। আমি বুঝে গিয়েছিলাম, হয়ত সারাজীবন অন্যের মতো হওয়ার চেষ্টা করব, নয়তো নিজের মতো করে থাকব।’

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

তব একদম খোলামেলা থাকার প্রসঙ্গে মজা করেই অভিনেত্রী একবার বলেছিলেন, ‘তবে আমি যা পরতে ভালোবাসি, তাই পরি। যা ইচ্ছে করি। আমি স্বাধীন। আমি মুক্ত। মানুষ আমাকে প্রশংসাও করে; কারণ, তারাও তখন বুঝতে পারে আমার লজ্জা বলে কিছু নেই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।