নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছেলের, গুরুতর আহত মা

মে ১৪, ২০২৫ ২:২০ 👁️ ২২ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ঝড়বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মিজানুর রহমান মিজান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে গুরুত্বর আহত হন ওই যুবকের মা। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের গুলবাগ ফুলকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মিজানুর রহমান গুলবাগ ফুলকুড়ি এলাকার মনোয়ার হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

ওসি মতিউর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে আমবাগানে আম কুড়াতে যান মিজান ও তাঁর মা সুফিয়া খাতুন। এ সময় বজ্রপাত হলে তাঁরা আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। সুফিয়া খাতুনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

এদিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হাবিবা বলেন, বজ্রপাতে আহত সুফিয়া খাতুনের অবস্থাও গুরুতর। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।