নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে

অক্টোবর ১৭, ২০২৬ ২:২৮ 👁️ ১৪ views
Link Copied!

মাহফুজ জাহিদঃ আগামী ২০২৬-২৭ অর্থবছরে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করের বোঝা আরও ভারী হতে যাচ্ছে।
কারণ বড় ধরনের কোনো ছাড় ছাড়াই কর কাঠামোতে আমূল পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার।কিন্তু ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আয় বাড়েনি সাধারণ মানুষের।

আরও পড়ুনঃ  সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত এই কাঠামোতে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকায় স্থির থাকলেও, করের স্ল্যাব সাতটি থেকে কমিয়ে ছয়টিতে নামিয়ে আনা এবং প্রতিটি স্তরে করহার গড়ে ৫ শতাংশ করে বৃদ্ধি করার ফলে সাধারণ করদাতাদের পকেট থেকে আগের চেয়ে বেশি অর্থ বেরিয়ে যাবে।

আরও পড়ুনঃ  ১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়

উদাহরণস্বরূপ, যার বার্ষিক আয় ৭ লাখ ২০ হাজার টাকা, তাকে কোনো বাড়তি আয় ছাড়াই বছরে প্রায় আড়াই হাজার টাকা বেশি কর গুনতে হবে।

এছাড়াও বিত্তবানদের জন্য বড় চমক হিসেবে আসছে ‘সম্পদ কর’, যা দলিলে উল্লিখিত মূল্যের পরিবর্তে জমির বর্তমান বাজারদর বা মৌজা দরের ভিত্তিতে নির্ধারণ করা হবে—মূলত গুলশান, বনানী বা ধানমন্ডির মতো অভিজাত এলাকার স্থাবর সম্পত্তির ওপর এই কর ন্যায্যতার ভিত্তিতে বৈষম্য হ্রাসের লক্ষ্যে বসানো হচ্ছে।

আরও পড়ুনঃ  ৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

তবে নতুন করদাতাদের ভীতি দূর করতে প্রথমবার রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে ১ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে কর দেওয়ার বিশেষ সুযোগ রাখা হয়েছে। যদিও সামগ্রিক এই কঠোর কর জালের চূড়ান্ত রূপরেখা এখন নির্ভর করছে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের ওপর।

এই বাড়তি করের বোঝা সাধারণ মানুষের জীবনযাত্রায় অনেকটা নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।