নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আরআরএফের দুই কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

জুন ১৯, ২০২৫ ১১:৪৮ 👁️ ৫৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর গেন্ডারিয়ার মিলব্যারাক পুলিশ কনভেনশন হলে বুধবার, (১৮ জুন )এক হৃদয়গ্রাহী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সিআইডি, ঢাকায় বদলি হওয়া আরআরএফ-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আলি আকবর খান এবং অবসরে যাওয়া সহকারী পুলিশ সুপার শেখ দেলোয়ার হোসেনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে এ আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  হরমুজে সম্পৃক্ত না হতে দ. কোরিয়াকে ইরানের সতর্কতা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সভাপতিত্ব করেন অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), ঢাকা রেঞ্জের মোহাম্মদ আবদুল মাবুদ।

আরও পড়ুনঃ  চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), ঢাকা রেঞ্জের মো. মোস্তাফিজুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি মো. হাতেম আলী, এবং আরআরএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

আরও পড়ুনঃ  মাতৃমৃত্যু হ্রাস ও মাতৃ-নবজাতক টিটেনাস নির্মূলে বাংলাদেশর সাফল্য

বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী দুই কর্মকর্তার পেশাগত দক্ষতা, মানবিক গুণাবলি ও নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের কর্মকর্তারা কর্মক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন। অনুষ্ঠানের শেষপর্বে ডিআইজি রেজাউল করিম মল্লিক বিদায়ী দুই কর্মকর্তার হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।