নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আরএমপি ট্রাফিক বিভাগের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১:১৮ 👁️ ২৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে জনগণের ভোগান্তি কমাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের সাথে মতবিনিময় করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।

আরও পড়ুনঃ  মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

শনিবার (২৮ সেপ্টেম্বর) আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় কমিশনার বলেন, ট্রাফিক বিভাগে কর্মরত সবাইকে তৎপর থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। ট্রাফিক বিভাগ হলো পুলিশের দর্পণ। ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে জনগণের ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশের ভূমিকা অনন্য।

আরও পড়ুনঃ  রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

তিনি আরো বলেন, কেউ যেন হয়রানির স্বীকার না হয়। সর্বসাধারণের প্রতি উত্তম আচরণ, ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে অগ্রণী ভূমিকা রাখার জন্য কমিশনার মহোদয় ট্রাফিক বিভাগের সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকী-সহ আরএমপি’র ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর ও সার্জেন্টবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।