অনলাইন ডেস্ক : সরকারের পতন ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে রাজধানীর আরামবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। কর্মী-সমর্থকেরা ব্যারিকেড সরিয়ে দৌড়ে শাপলা চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভাঙেন তারা। এ সময় পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টার দিকে আরামবাগের নটরডেম কলেজের সামনের জড়ো হতে থাকেন হাজার হাজার জামায়াত-শিবিরের নেতা-কর্মী। তারা শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের নটরডেম কলেজ ফুটওভার ব্রিজের সামনে আটকে দেয়।
জামায়াতের নেতা-কর্মীরা জানান, দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন- সমাবেশের বিষয়ে তাদের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। এখন আনুষ্ঠানিক অনুমতি পেলে সমাবেশস্থলে প্রবেশ করবেন তারা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

