নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আর্থিক প্রতিষ্ঠানের চাকরিতে প্রবেশে নতুন বয়সসীমা নির্ধারণ

ডিসেম্বর ২৬, ২০২৪ ১০:১২ 👁️ ৩২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ব্যাংকের মতো ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) চাকরিতেও প্রবেশে বয়সের সর্বোচ্চ সীমা ৩২ বছর নির্ধারণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে সরকারি চাকরির মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও চাকরিতে ৩২ বছর বয়স পর্যন্ত যোগদান করা যাবে।

আরও পড়ুনঃ  যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আজ (বৃহস্পতিবার) এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে।

এনবিএফআইগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো এই নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলেছে, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এই অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক প্রতিষ্ঠানের সরাসরি কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুনঃ  হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

গত ১৮ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনটিতে বলা হয়, ‘আপাতত বলবৎ অন্য কোনো আইন, বিধিমালা, প্রবিধান মালা, আদেশ, নির্দেশ বা আইনগত দলিলে যা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশের বিধানাবলি প্রাধান্য পাবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতাবহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থায় চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর বা অনূর্ধ্ব ৩২ বছর উল্লেখ রয়েছে, সর্বত্র তা বয়সসীমা ৩২ বছরে প্রতিস্থাপিত হবে। এ ছাড়া প্রতিরক্ষা কর্ম বিভাগসমূহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমতো প্রবিধান মালা বহাল থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।