নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আর কয়টা লাশ পড়লে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন: কর্নেল অলি

অক্টোবর ১৯, ২০২৪ ১০:০৩ 👁️ ২৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগ হলো একটা অভিশপ্ত দল। আওয়ামী লীগ হাজার হাজার মানুষকে খুন করেছে। ৩০ হাজার মানুষকে আহত করেছে। তাহলে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না তো কাকে নিষিদ্ধ করবেন? আর কয়টা লাশ পড়লে আপনারা তাদের নিষিদ্ধ করবেন। জাতীয় পার্টিও দালাল। আরও কিছু দালাল আছে যারা বাড়ি-গাড়ির জন্য নির্বাচনে গিয়েছে।’

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শনিবার (১৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে প্রফেসরকে আলী ফাউন্ডেশন আয়োজিত ‘নতুন বাংলাদেশ: বিপ্লব পরবর্তী জাতীয় ঐক্য ও সংহতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে অলি আহমদ আরও বলেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনারা অনেক সুযোগ পেয়েছেন। দুই থেকে আড়াই মাস চলতেছে কিন্তু আপনারা এখনো দৃশ্যমান কোনো কিছুই দেখাতে পারেননি। লোটা বাহিনী এখনো হাসিনার কাজ করে যাচ্ছে। বিএনপি এবং জামায়াতের উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করা। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের দেশকে রক্ষা করতে হবে এবং দেশের সম্পদকে রক্ষা করতে হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

তিনি বলেন, হাসিনার লোটা বাহিনী এখনো আছে। এ সরকারের উচিত ছিল সর্বপ্রথম এদের চাকরিচ্যুত করা। তদন্তের ভিত্তিতে তাদের জেলে পাঠানো কিন্তু আমাদের উপদেষ্টারা তাদের সঙ্গে কাজ করতেছে।

তিনি বলেন, ভারত এক মিনিটের জন্যও বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না। এর কারণ হলো বাংলাদেশ ভৌগোলিকভাবে উর্বর। আবার অন্যদিকে আমাদের শত্রুরাও চায় না বাংলাদেশের সবাই একত্রে থাকুক।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।