নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আহ্সান উল্লাহ্ মাস্টারের শাহাদাত বাষির্কীতে বাউবি’র শ্রদ্ধা

মে ৭, ২০২৪ ৯:৫৪ 👁️ ৭৪ views
Link Copied!

অনলাই্ন ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শহিদ আহ্সান উল্লাহ্ মাস্টার ’র ২০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ৭ মে গ্রামের বাড়ী গাজীপুরস্থ হায়দারাবাদে তাঁর কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। পরে শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, ডিন, পরিচালক, বাউবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম, বাউবি ডিরেক্টরস কাউন্সিল, বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী কর্মকর্তা পরিষদ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।