নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আ.লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ

নভেম্বর ১৭, ২০২৩ ৫:৫১ 👁️ ১৪১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

আজ বিকাল ৩টায় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা শুরু হয়। দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশ নিয়েছেন।

আরও পড়ুনঃ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী নগর বিএনপির শুভেচ্ছা

সভায় সিদ্ধান্ত হয়, এবার আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।

এর আগে গত ৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

কমিটির সভাপতি করা হয় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সদস্য সচিব করা হয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।