নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ইতালির প্রধানমন্ত্রীর সাথে সেলফি নিয়ে যা বললেন মোদি!

ডিসেম্বর ৩, ২০২৩ ৩:২৪ 👁️ ৯০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ছবিটিকে ঘিরে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকে তো মজা করে ছবিটির নাম দিয়েছেন ‘মেলোদি’।
এবার সেই ভাইরাল সেলফি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ছবি রিটুইট করে মোদি লেখেন, ‘বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি সবসময় আনন্দের।’

আরও পড়ুনঃ  হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে দুবাইয়ে যান ভারতের প্রধানমন্ত্রী। যান ইতালির প্রধানমন্ত্রী-সহ বিশ্বের বড় বড় রাষ্ট্রনেতারা। গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে কথা হয় সেখানে। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ার নজর কেড়ে নেয় মোদি-মেলোনির সেলফি। যে সেলফি পোস্ট করে ইতালির প্রধানমন্ত্রী লেখেন, ‘জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে ভালো বন্ধু।

আরও পড়ুনঃ  আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

এমনিতে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনের মধ্যেই একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন মোদি। মেলোনির সঙ্গে সাক্ষাৎ হয়।
এ নিয়ে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে ফাঁকেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা হলো। উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভারত এবং ইতালির সম্পর্ক আরও মজবুত করার দিকে মুখিয়ে আছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।