নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ইব্রাহিমের ফিফটি, আফগানিস্তান ১৭৩/২

নভেম্বর ৭, ২০২৩ ৫:৫৯ 👁️ ৯৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ইব্রাহিম জাদরানের ব্যাটে এগোচ্ছে আফগানিস্তান। ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম ম্যাচে ইতোমধ্যে ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন আফগান এই ওপেনার। একদিনের ক্রিকেটের তার ৪টি সেঞ্চুরি রয়েছে।
মঙ্গলবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরে ৩৯তম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি আফগানিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ ওভারে দলীয় ৩৮ রানে ফেরেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (২১)।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে ওপেনার ইব্রাহিম জাদরানের সঙ্গে ১০০ বলে ৮৩ রানের জুটি গড়ে ফেরেন রহমত শাহ। দলীয় ১২১ রানে ৪৪ বলে এক বাউন্ডারিতে ৩০ রান করে ফেরেন রহমত শাহ।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ওপেনার ইব্রাহিম জাদরানের সঙ্গে দলের হাল ধরেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৩৭ ওভারে ২ উইকেটে ১৭৩ রান। ৮৬ ও ২৬ রানে ব্যাট করছেন ইব্রাহিম জাদরান ও হাশমতউল্লাহ শহিদি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।