নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ইরানে ফাঁসিতে ঝুলিয়ে তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর

জুলাই ১৯, ২০২৫ ৭:০৫ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরে ওই তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের ব্চিার বিভাগের এক বিবৃতিতের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

এতে বলা হয়েছে, ইরানের উত্তরাঞ্চলে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির সর্বোচ্চ সাজা কার্যকর করা হয়েছে বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

স্থানীয় বিচারবিভাগের প্রধান হায়দার আসিয়াবি বলেছেন, ‌‌আজ সকালে উত্তরাঞ্চলীয় শহর গোরগানের একটি কারাগারে ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ইরানে হত্যা ও ধর্ষণকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে চীনের পর দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ইরান।

হায়দার আসিয়াবি বলেন, তিন সদস্যের একটি চক্রের বিরুদ্ধে তিন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। পরে ওই তিন ধর্ষককে দ্রুত গ্রেপ্তার করা হয়। তবে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে বিস্তারিত আর কোনও তথ্য দেননি তিনি।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

ইরানে সাধারণত ভোরবেলায় ফাঁসিতে ঝুলিয়ে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটিতে বেশিরভাগ মৃত্যুদণ্ড কারাগারেই কার্যকর করা হলেও চলতি মাসের শুরুর দিকে কর্তৃপক্ষ এক ব্যক্তিকে জনসমক্ষে ফাঁসি দেয়।

অভিযুক্ত ওই ব্যক্তি এক তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে দণ্ডিত হয়েছিলেন। ধর্ষণের এই ঘটনার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

সূত্র: এএফপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।