নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ইসকনের সাধুরা করলেন যজ্ঞ, কেক কেটে জন্মদিন উদযাপন শুভশ্রীকন্যার

ডিসেম্বর ১, ২০২৪ ৬:৫৯ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দেখতে দেখতে এক বছর পার করলো টলিউডের জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইয়ালিনি। অভিনেত্রী শুভশ্রীর কোল আলো করে গত বছরের ৩০ নভেম্বর এসেছিল দ্বিতীয় সন্তান।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

বড় ছেলে ইউভানের সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিলেও মেয়েকে সামনে আনতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন এই তারকা দম্পতি। ইউভানের চার বছরের জন্মদিনে ইয়ালিনিকে সামনে আনেন রাজ-শুভশ্রী। তারপর থেকেই মেয়ের বড় হয়ে ওঠার নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তারা।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

মেয়ের জন্মদিন উপলক্ষ্যে রাজ-শুভশ্রীর বাড়িতে আয়োজন করা হয় বিশেষ পুজার। আর সেখানেই হরে কৃষ্ণ গানে মন খুলে নাচতে দেখা গেল মা শুভশ্রীকে।

ইয়ালিনির জন্মদিন উদযাপন হয়েছে পুজা-অর্চনার মধ্যে দিয়েই। ভক্তরাও জানেন, রাজ চক্রবর্তী জগন্নাথ দেবের পরম ভক্ত। যেকোনও শুভ কাজ রাজ শুরু করেন পুরীতে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে।

রাজ-শুভশ্রীর বাড়িতেও প্রতিষ্ঠিত রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথের দিনে তো বটেই স্বাভাবিক সময়েও নিষ্ঠাভরে পুজা করা হয় তাদের। ইয়ালিনির ১ বছরের জন্মদিন কোনও শুভ অনুষ্ঠানের চেয়ে কম কিছু নয়।

আরও পড়ুনঃ  ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

যে কারণে দিনটিকে ঘিরে ইসকন থেকে সাধুরা এসে কুলদেবতার পুষ্প অভিষেক করেন। ফল, মিষ্টি-সহ ২১ রকমের ব্যঞ্জনের সাজানো হয় ভোগের থালা। ইসকনের সাধুরাই যজ্ঞ করেন সেখানে।

পুজার আয়োজনে এদিন বাড়ির সবার সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন মেয়ের মা শুভশ্রী। মেয়েকে কোলে নিয়ে আরতিও করেন তিনি।

এরপর সন্ধ্যায় পরিবারের সবার সঙ্গে কেক কাটে ছোট্ট ইয়ালিনি। বোনের এক বছরের জন্মদিনে ভাই ইউভানও ছিল বেশ খুশি। পরিবারের খুশির এই মুহূর্তগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন রাজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।