নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঈদের সকালে সড়কে ঝরল ৫ প্রাণ

মার্চ ৩১, ২০২৫ ৯:৪৯ 👁️ ৪০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান; রোপণ সাড়ে ৭০০ গাছ

নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আদার মানিক মো. পারভেজে ছেলে মো. জাহেদ, একই এলাকার আলমের ছেলে রিফাত (২৯), একই ইউনিয়নের চরপাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম, উপজেলার সুখছড়ি মৌলভীপাড়ার আমির হোসেনের ছেলে জিয়ান হোসেন অপু ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়ার আবদুস ছাত্তারের ছেলে ছিদ্দিক।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র ঢাকা এর সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

ফায়ার সার্ভিস জানায়, চুনতি এলাকায় বিপরীতমুখী বাস- মিনিবাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর ফ্রি ফায়ার সার্ভিসে এবং পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থল থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম জানান, সকালে বাস-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।