নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ

মার্চ ২৬, ২০২৫ ৭:৫১ 👁️ ১৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকবে। তবে এসময় পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

বুধবার (২৬ মার্চ) সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতরের সরকারি ছুটির কারণে বন্দর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে, এই সময়ের মধ্যে বাংলাদেশ-ভারত বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ  লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) মোঃ জামিরুল ইসলাম জানান, আমদানি-রফতানিকার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে। ফলে, পাসপোর্টধারী যাত্রীরা পূর্বের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।