নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঈশ্বরদী মহিলা শ্রমিক লীগ নেত্রীসহ গ্রেপ্তার ২

জানুয়ারি ২৫, ২০২৫ ৭:৫২ 👁️ ২৭ views
Link Copied!

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার মহিলা শ্রমিক লীগ নেত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম।

গ্রেপ্তার দুজন হলেন ঈশ্বরদী শহরের মধ্য অরণকোলা আলহাজ্ব ক্যাম্পের আবদুস সালামের স্ত্রী ও উপজেলা মহিলা শ্রমিক লীগের আহ্বায়ক মোছা. নাসিমা বেগম (৪৫) এবং উমিরপুরের গোলাম রসুলের ছেলে রাজু আহমেদ (২৫)। এর মধ্যে রাজু আহমেদ ঈশ্বরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার মহিলা শ্রমিক লীগ নেত্রী নাছিমা বেগম গত বছর ৪ আগস্ট শহরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এক মামলার এজাহারনামীয় ৫০ নম্বর আসামি। তিনি পলাতক ছিলেন। এলাকায় ঘোরাঘুরির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

অপর দিকে যুবলীগ কর্মী রাজু আহমেদ এজাহারনামীয় আসামি না হলেও মামলার তদন্তে তাঁর নাম এসেছে। আটকের পর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর বিকেলে দুজনকেই পাবনা আদালতে পাঠানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।