স্টাফ রিপোর্টার : বৈশ্বিক ও জাতীয় অর্থনীতিতে ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং ব্যাংকিং খাতকে অবৈধ অর্থ লেনদেন থেকে সুরক্ষিত রাখতে দিনব্যাপী এক নিবিড় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে এনসিসি ব্যাংক পিএলসি। শনিবার (২৬ জুলাই) রাজশাহীতে অনুষ্ঠিত হয় “মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক এ কর্মশালা। নগরের আলুপট্টিতে এনসিসি ব্যাংকের রাজশাহী শাখার কনফারেন্স হলে আয়োজিত এ কর্মশালায় উত্তরাঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বানেশ্বর, বগুড়া, নওগাঁ এবং পাবনা শাখার ৬২ জন নবীন ও অভিজ্ঞ নির্বাহী ও কর্মকর্তা অংশ নেন। ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এবং এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের প্রধান মো. বাকের হোসেন। তিনি বলেন, “মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন শুধু দেশের...
Developed by BDITHOST