নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

উত্তরের পথে তীব্র যানজট, মহাখালী থেকে চন্দ্রা ৬ ঘণ্টায়

জুন ৫, ২০২৫ ১:২৯ 👁️ ২৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঈদযাত্রার শুরুতেই ভয়াবহ যানজটে পড়েছে উত্তরবঙ্গমুখী মানুষ। ঢাকা থেকে ছুটে চলা বাসগুলো ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে গাজীপুরের চন্দ্রা এলাকায়। মহাখালী থেকে বেলা ২টায় ছেড়ে আসা বাস রাত সাড়ে ৮টা পর্যন্তও চন্দ্রা পার হতে পারেনি। রাত যত বাড়ছে, ততই লম্বা হচ্ছে যানজটের সারি।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ টিমের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

চন্দ্রা পার হওয়ার পর কালিয়াকৈর, মির্জাপুর, টাঙ্গাইল ও যমুনা সেতুর পূর্ব পাড় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজটের খবর মিলেছে। তবে কালিয়াকৈর পেরোনোর পর থেকে কিছুটা ধীরগতিতে হলেও যানবাহন চলাচল করছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়াগামী একতা পরিবহনের চালক রাশেদ মাহমুদ জানান, রোজার ঈদের মতো এবারের ঈদযাত্রা খুব একটা স্বস্তিদায়ক হবে না। কয়েক দিন আগেই যে চাপ পড়েছে, সেটাই এর ইঙ্গিত দিচ্ছে।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থেকে বিরক্ত ঘরমুখী যাত্রীরা। বাসের ভেতরে বসে অনেকে বারবার গুগল ম্যাপে ট্রাফিক পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। ঢাকার একটি বেসরকারি সংস্থার কর্মী মতিউর রহমান বলেন, ‘মূল চাপ পড়ার কথা ছিল বৃহস্পতিবার রাতে। কিন্তু আজ বুধবার সকাল থেকে মহাসড়কে প্রচণ্ড চাপ। তুচ্ছ কারণে অনেক বাস আটকে আছে, কিন্তু দেখার কেউ নেই, পুলিশও চোখে পড়ছে না।’

আরও পড়ুনঃ  গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কে গরুবাহী ট্রাকের তেমন উপস্থিতি নেই। যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতাও খুব একটা দেখা যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।