নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

উদ্ধার ৩৩টি মোবাইল ফোন হস্তান্তর করলেন পুলিশ সুপার

নভেম্বর ১৪, ২০২৪ ২:৫৫ 👁️ ৩৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন মালিকদেরকে হস্তান্তর করা হয়েছে। খবর বিজ্ঞপ্তির।

আরও পড়ুনঃ  সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে রাজশাহীর পুলিশ সুপার মো. আনিসুজ্জামান তাঁর কার্যালয়ে প্রকৃত মালিকের ওইসব নিকট মোবাইল ফোন ফিরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মো. আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল আলম-সহ জেলার ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ  নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

এসময় পুলিশ সুপার বলেন, আমরা চুরি যাওয়া মোবাইল ফোন প্রতিনিয়ত উদ্ধার করি। এ কাজের জন্য আমার কার্যালয়ের আইসটি শাখায় একটি ডেডিকেটেড টিম রয়েছে। তা ছাড়া রাজশাহী জেলার ৮ টি থানাও মোবাইল ফোন উদ্ধার করে। তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া কোনো কিছু প্রকৃত মালিকের নিকট পুনরায় ফিরিয়ে দেওয়া অনেক আনন্দের।

হারানো ফোন পুনরায় ফিরে পেয়ে প্রকৃত মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের প্রশংসা করেন। তারা আশা করেন রাজশাহী জেলা পুলিশ এভাবে সাধারণ মানুষের পাশে থেকে সেবা প্রদান করে যাবে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

উল্লেখ্য, মোবাইল ফোন হারানো ব্যক্তিগণ সংক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় রাজশাহী জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলার আইসিটি শাখার এএসআই(নিরস্ত্র) মো: জাহাঙ্গীর আলম গতকাল পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের ৩৩ টি মোবাইল ফোন উদ্ধার করেন। এর মধ্যে ভিভো ব্র্যান্ডের ৫ টি, অপ্পো ৪ টি, স্যামসাং ১০ টি, নকিয়া ১ টি, শাওমি ৭ টি, সিম্ফনি ১টি, রিয়েলমি ৩ টি, ইনফিনিক্স ১ টি ও ওয়ালটন ১ টি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।