নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঋণের ভারে যুবকের আত্মহত্যা

মে ১৭, ২০২৫ ৩:৪১ 👁️ ৫৯ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ঋণের ভার সইতে না পেরে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার গোহালবাড়ী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (২৮)। পরে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মতিউর রহমান।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গোহালবাড়ী গ্রামের নুর মোহাম্মদ তাঁর নিজ ঘরের শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুনঃ  রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

ওসি আরও বলেন, তিনি বিভিন্ন এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পারার কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।