নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঋতাভরীকে ব্যাগ ভর্তি কী উপহার পাঠালেন দীপিকা

মার্চ ১১, ২০২৪ ৭:৫৪ 👁️ ৭৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, দীপিকা পাড়ুকোন ব্যাগ ভর্তি উপহার পাঠালেন ঋতাভরী চক্রবর্তীকে। ঋতাভরী সোশাল মিডিয়ায় সেই উপহারের ছবি পোস্ট করে দীপিকাকে ধন্যবাদও জানিয়েছেন ঋতাভরী।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী


উপহারের এই তালিকায় আছে দীপিকার নিজস্ব প্রসাধনী সংস্থার কয়েকটি প্রসাধনী, সুগন্ধি মোম ও বাথরোব।

ঋতাভরী কলকাতায় কাজ শুরু করলেও গত কয়েক বছরে বলিউডের সঙ্গে যোগযোগ তৈরি করেছেন।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

তিনি কলকাতার একমাত্র অভিনেত্রী, যিনি মুম্বাইয়ের বাবা সিদ্দিকীর ইফরাত পার্টিতে নিমন্ত্রণ পান। সে পার্টিতে যান শাহরুখ খান ও সালমান খানের মত মহাতারকারা।

দীপিকার সঙ্গে যোগাযোগের বিষয়ে ঋতাভরী বলেন, “আমার সঙ্গে একবারই দেখা হয়েছিল দীপিকার।


তাও আবার ২০১৮ সালে পরিচালক-প্রযোজক দীনেশ বিজনের বিয়েতে। তখন কথা হয়। তারপর এত বছর পর এমন একটা উপহার পেয়ে ভীষণ খুশি আমি।“

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ঋতাভরী বলেন, “আসলে দীপিকার প্রসাধনী সংস্থা নারী দিবস উপলক্ষে এমন কিছু নারীকে উপহার পাঠাতে চায়, যারা নানা মাধ্যমে ভালো কাজ করছেন। সেই উদ্দেশে আমার সঙ্গে যোগাযোগ করেন তারা। “প্রথমে আমি ভেবেছিলাম, হয়ত আমার স্টোরিতে তার প্রসাধনীর বিজ্ঞাপনের জন্য কিছু লিখতে হবে। তবে তেমন কিছুই না।“

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।