নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই : আইজিপি

ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬ 👁️ ৭১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রশ্নে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই। তারা চেষ্টা করছে। এটা খুব স্বাভাবিক বিষয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।’ আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী পিটিআইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

আইজিপি বলেন, ‘এমনিতে শুধু ক্রিমিনাল, তারা হয়তো মনে করছে এখন তাদের ধরে আদালতে চালান দেওয়া হবে। এর চেয়ে বেশি কিছু হবে না। আমাদের যেটা করতে হবে, এই সরকারের প্রতিশ্রুতি, আমরা হিউম্যান রাইটস নিশ্চিত করে অপরাধ নিয়ন্ত্রণে আনব।’

আরও পড়ুনঃ  বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের বিষয়ে বাহারুল আলম বলেন, ‘শুধু গত রাতে নয়, আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আমরা শনিবার সকালে সিদ্ধান্ত নিয়েছি। র‍্যাব, অ্যান্টি টেররিজম ইউনিট ও ডিএমপি যৌথভাবে প্যাট্রল প্রোগ্রাম করবে। এভাবে দেখি উন্নতি হয় কি না, নইলে আমাদের অন্য স্টেপ নিতে হবে।’

আরও পড়ুনঃ  নাচ গান আর ঐতিহ্যে মুখর ঠাকুরগাঁও, কারাম উৎসবে ওড়াঁওদের মিলনমেলা

‘ঢাকার অপরাধটা একটু আলাদা, সারা দেশের টপোগ্রাফির সঙ্গে মেলে না’ উল্লেখ করে আইজিপি বলেন, ‘আমরা আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা চাই। আপনারা আমাদের জানান। আমরা সোশ্যাল মিডিয়া থেকে পাচ্ছি। আশা করি, পরিস্থিতির উন্নতি হবে।’

‘অপারেশন ডেভিল হান্টে’ বড় অপরাধীর ধরা না পড়ার বিষয়ে আইজিপি বলেন, ‘কারা ধরা পড়ছে দেখেন। চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ধরা পড়ছে। বিশেষত, জেলাপর্যায়ে ধরা পড়ছে।’

পরে পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’-বিষয়ক এক কর্মশালায় যোগ দেন পুলিশপ্রধান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।