নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

একাধিক রেকর্ড গড়ে বিপিএলে সর্বোচ্চ রান তামিমের

মার্চ ১, ২০২৪ ৯:৫৫ 👁️ ৬৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ফরচুন বরিশালের হয়ে প্রথম বিপিএল শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তামিম ইকবাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য পেরোলেই তারা দশম বিপিএলের চ্যাম্পিয়ন। তার আগেই দেশসেরা এই ওপেনার ফ্র‌্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে এবার নিজের ব্যক্তিগত রেকর্ডের হিসাব মিলিয়ে ফেলেছেন। চলতি আসরের সেরা রানসংগ্রাহক হওয়ার পাশাপাশি বিপিএলের এক মৌসুমে নিজের সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছেন তামিম।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিপিএলের ফাইনালটি ছিল চলতি আসরে তামিমের ১৫তম ম্যাচ। রান তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দিয়ে বরিশালের জয়ের সমীকরণ অনেকটাই সহজ করে দিয়ে গেছেন তিনি। ২৬ বলে ৩টি করে চার-ছক্কায় তিনি করেছেন ৩৯ রান। মঈন আলির বলে আউট হওয়ার আগেই আসরের সেরা রানসংগ্রাহকের শীর্ষে নিজের নামটি তিনি চূড়ান্ত করে দিয়ে যান।

এর আগে কুমিল্লার ব্যাটসম্যান তাওহীদ হৃদয়ের সঙ্গে সেরা ব্যাটসম্যান হওয়ার দৌড়ে তিনি ইঁদুর-বিড়াল দৌড় জারি রেখেছিলেন। প্রায় প্রতিটি ম্যাচের পরই সেরা রানসংগ্রাহকের নাম বদলেছে। শেষ পর্যন্ত হৃদয়-তামিমের রোমাঞ্চকর লড়াইয়ে জয়ী হলেন বরিশাল অধিনায়কই। ১৫ ম্যাচে ৩৫.১৪ গড় এবং ১২৭.১৩ স্ট্রাইকরেটে তামিম করেছেন ৪৯২ রান। অন্যদিকে, হৃদয় এক ম্যাচ কম খেলে ৩৮.৫০ গড় এবং ১৪৯.৫১ স্ট্রাইকরেট নিয়ে ৪৬২ রান করেছেন।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

একইসঙ্গে বিপিএলের এক আসরে নিজের করা সর্বোচ্চ রানের রেকর্ডও আজ টপকে গেছেন তামিম। ২০১৬ সালে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে তিনি করেছিলেন ৪৭৬ রান। এরপর ২০১৯ বিপিএলে কুমিল্লার চ্যাম্পিয়ন হওয়ার টুর্নামেন্টে করেছিলেন ৪৬৭ রান। এক মৌসুমে বিপিএলে দেশীয়দের মধ্যে সর্বোচ্চ রানে তামিমের এ দুই স্কোর রয়েছে ৩ ও ৪ নম্বরে। এবার তিনি সেই দুটিই টপকে গেছেন। সবমিলিয়ে দেশীয়দের মধ্যে এক আসরে তার রান তৃতীয়।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই নিয়মিত খেলেছেন তামিম। ১০ আসরে আটটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা তার হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে বিপিএলে দুই সেঞ্চুরির কীর্তিও তিনি গড়ে ফেলেছেন। একবার সেঞ্চুরি করেছেন ফাইনালের মঞ্চেই। ২০১৯ বিপিএলের ফাইনালে তার ১৪১ রানের ইনিংস এখনও বিপিএলে দেশীয়দের মাঝে সর্বোচ্চ।

তবে দেশীয়দের মধ্যে সেরা রানসংগ্রহে এখনও শীর্ষে আছেন নাজমুল হোসেন শান্ত। এবার অফফর্মে কাটানো বাঁ-হাতি এই ওপেনার বিপিএলের নবম আসরে ৫১৬ রান করেছিলেন। ৪৯১ রান নিয়ে ওই তালিকার দুইয়ে আছেন মুশফিকুর রহিম। খুলনা টাইগার্সের হয়ে ২০১৯-২০ মৌসুমে তিনি দেশীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন। ৩৬৭ রান নিয়ে এবারের আসরেও তিনি পাঁচ নম্বরে রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।