নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এখন ডেভিল কই পাবে: মান্না

ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১:৩৮ 👁️ ১৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অপারেশন ডেভিল হান্ট নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এখন অপারেশন ডেভিল হান্ট করছে। ডেভিলগুলা সব পালিয়ে গেছে। তখন ঘুমিয়ে ছিল। ক্যান্টনমেন্টে জায়গা দেওয়া হয়েছিল, তারপর আবার বিশেষ পাহারায় পাঠিয়ে দিয়েছে। এখন ডেভিল কই পাবে?’

আরও পড়ুনঃ  রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সোমবার দুপুরে রাজধানীর তোপখানার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা জানান মান্না।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘যে রকম করে উনি (প্রধান উপদেষ্টা) ছাত্রদের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিচ্ছেন, এ রকম করে তো আর দেশ চলবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়যুক্ত হওয়ার কারণে ছাত্রদের আমরা মাথার তাজ বলে মনে করি। কিন্তু তার মানে, তাদের সিংহাসনের সর্বোচ্চ সিদ্ধান্তের জায়গায় বসিয়ে দিলে সিদ্ধান্ত ম্যাচিউরড হবে, তেমন মনে করার কোনো কারণ নাই।’

আরও পড়ুনঃ  লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন অপারেশন ডেভিল হান্ট করছে। ডেভিলগুলা সব পালিয়ে গেছে। তখন ঘুমিয়ে ছিল। ক্যান্টনমেন্টে জায়গা দেওয়া হয়েছিল, তারপর আবার বিশেষ পাহারায় পাঠিয়ে দিয়েছে। এখন ডেভিল কই পাবে? আর আছে কয়েকটা। এ-ই ডেভিল হান্ট। এগুলোতে তো ভয় পাওয়ার মতো অবস্থা থাকে। পুলিশ গ্রেপ্তার-বাণিজ্য চালিয়েই যাচ্ছে।’

আরও পড়ুনঃ  চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরো কার্যকর : ববি হাজ্জাজ

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী দিপু, অর্থ সম্পাদক শাহনাজ হক রানু, দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।