অনলাইন ডেস্ক : পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামের হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘এটা লজ্জাজনক’। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা মাত্র খবরটি শুনলাম, ঠিক ওভাল অফিসে ঢোকার সময়।” ট্রাম্প আরও বলেন, ‘আমি শুধু চাই এটা খুব তাড়াতাড়ি শেষ হোক।’ তার এই মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, দক্ষিণ এশিয়ার এই দ্বন্দ্ব মার্কিন নেতৃত্বের নজর এড়াচ্ছে না এবং পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এই সামরিক উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে, যা গোটা দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর আগে ভারত সরকার দাবি করেছে, ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগামে পাকিস্তানি জঙ্গিদের হাতে ২৬...
Developed by BDITHOST