নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এবার মাঠে নামছেন নান্নু-আকরাম-লিপুরা

ডিসেম্বর ১৫, ২০২৪ ৫:৫২ 👁️ ৩০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রতি বছর বিজয় দিবস উপলক্ষ্যে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে থাকে বিসিবি। এবারো তার ব্যত্যয় হচ্ছে না।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

আগামীকাল (সোমবার) মহান বিজয় দিবসে শহীদ মুশতাক একাদশ এবং শহীদ জুয়েল একাদশের হয়ে ক্রিকেট ম্যাচ খেলবেন দেশের সাবেক ক্রিকেটাররা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে দশটায়।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

বাংলাদেশ দলের সাবেক সব তারকাদের মিলন মেলা হয়ে থাকে এদিন। কালও তার কমতি কিছু রাখেনি বিসিবি। রকিবুল হাসান থেকে শুরু করে গাজী আশরাফ হোসেন হয়ে মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খানরাও থাকবেন এই ম্যাচে।

শহীদ মুশতাক একাদশ: আব্দুল হান্নান সরকার, ফাহিম মুনতাসির সুমিত, গাজী আশরাফ হোসেন, হাসানুজ্জামান ঝড়ু, হাসিবুল হোসাইন শান্ত, খান আব্দুর রাজ্জাক, খন্দকার সাইদুল ইসলাম, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মেহরাব হোসেন অপি, মিনহাজুল আবেদিন নান্নু, মোহাম্মদ আলি, মুশফিকুর রহমান বাবু, নাজমুল হোসেন, সাজ্জাদ আহমেদ শিপন।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শহীদ জুয়েল একাদশ : এ এস এম রকিবুল হাসান, এহসানুল হক সেজান, এনামুল হক মনি, হাবিবুল বাশার সুমন, হারুন অর রশিদ লিটন, ফয়সাল হোসেন ডিকেন্স, জাবেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, নেয়ামুল রশিদ রাহুল, সেলিম সাহেদ, সানাউর হোসোন, শাহরিয়ার নাফিস, তালহা জুবায়ের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।