নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এবার মেহজাবীনকে নিয়ে যা বললেন আদনান

মে ২৮, ২০২৫ ৭:৩৫ 👁️ ১৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিয়ের পরে তারকাজুটি আদনান আল রাজীব-মেহজাবীন চৌধুরীর সময়টা বেশ ভালোই যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হাসিখুশি ছবি পোস্ট করা থেকে শুরু করে ঘুরাঘুরির বিষয়গুলো নেটিজেনদের মাঝে ধরা দিয়েছে।

আরও পড়ুনঃ  চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন জানান যে, বিয়ের পর তার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। এবার আদনান আল রাজীব এক পোস্ট দিয়ে মেহজাবীনের একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, মেহজাবীন আমার হৃদয়ে রয়েছে ।

আরও পড়ুনঃ  চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরো কার্যকর : ববি হাজ্জাজ

শেয়ার করা ছবিতে দেখা যায়, প্যারিসের রাস্তায় মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন মেহজাবীন। মিষ্টি হাসির সঙ্গে চোখের চাহনি যেন ভক্তদের নজর কেড়েছে। কমেন্ট বক্সে অভিনেত্রীর বেশ প্রশংসা করতে দেখা গেছে। নেটিজেনদের একজন লিখছেন, ‘খুব সুন্দর হয়েছে ভালোবাসা দেখতেও বেশ ভালো লাগে।’ আরেকজনের ভাষ্য, ‘মেহু আপুকে অনেক সুন্দর লাগছে।’

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রসঙ্গত, মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।