নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এবার সিয়ামের নায়িকা হয়ে আসছেন প্রিয়তমার ইধিকা

ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১১:১৭ 👁️ ৫৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের শাকিব খান ও শরিফুল রাজের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী ইধিকা পাল। শাকিবের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বেশ পরিচিতি পেয়েছেন ইধিকা। এছাড়া, বেশ প্রশংসাও কুড়িয়েছেন এই নায়িকা।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

অন্যদিকে শরিফুল রাজের সঙ্গে ‘কবি’ শিরোনামে সিনেমাটির কাজ চলছে। এর মধ্যেই জানা গেছে নতুন প্রজন্মের তারকা সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধে একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ইধিকা।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

সিয়াম-ইধিকা জুটির এ সিনেমার নাম ‘সিকান্দার’। এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন সিনেমার পরিচালক তামিম রহমান। তিনি গণমাধ্যমে বলেন ‘দুজনের সঙ্গে কয়েকবার বসা হয়েছে। গল্প শুনেছেন। কাজটি করার জন্য দুজনই রাজি। শুটিংয়ের জন্য তারা প্রস্তুত হচ্ছেন।’

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

‘সিকান্দার’ সিনেমাটি বিভিন্ন ধরনের সংকটের গল্প নিয়ে তৈরি হবে। যৌথভাবে এর গল্প লিখেছেন তামিম রহমান, সরদার সানিয়াত ও অনন্য মামুন। পরিচালক নিজেই চিত্রনাট্য লিখেছেন বলে জানা গেছে। ইধিকা পাল জি-বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির মাধ্যমে ছোটপর্দায় যাত্রা শুরু করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।