নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে গণবিজ্ঞপ্তি

ডিসেম্বর ৯, ২০২৫ ৭:২০ 👁️ ২৪ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : আগামী ১২ ডিসেম্বর সকাল ১০ টা হতে বেলা ১১.১৫টা পর্যন্ত রাজশাহী নগরীর নিম্নবর্ণিত ৬টি পরীক্ষা কেন্দ্রে/উপকেন্দ্রে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ী থেকে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯(ক), ২৯(খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ১২ ডিসেম্বর পরীক্ষা চলাকালীন সময়ে (সকাল ৯টা হতে বেলা ১২ টা পর্যন্ত) নিম্নে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্র/উপকেন্দ্র সমূহ :
(১) রাজশাহী মেডিকেল কলেজ-কেন্দ্র;
(২) রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ- উপকেন্দ্র;
(৩) রাজশাহী কলেজ-উপকেন্দ্র;
(৪) নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী-উপকেন্দ্র;
(৫) রাজশাহী সরকারী মহিলা কলেজ-উপকেন্দ্র;
(৬) ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজশাহী-উপকেন্দ্র।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

মঙ্গলবার ৯ ডিসেম্বর আরএমপি পুলিশ কমিশনার ড. মোঃ জিল্‌লুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।