নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এমবিবিএস ভর্তি পরীক্ষা : রাজশাহীর সাত কেন্দ্রে পরীক্ষা দিলেন নয় হাজার পরীক্ষার্থী

ফেব্রুয়ারি ৯, ২০২৪ ১০:২৮ 👁️ ৯৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো রাজশাহীতেও মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর সাতটি কেন্দ্রে ৯ হাজার ২৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত একঘণ্টা পরীক্ষা গ্রহণ করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও এমবিবিএস ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মু. হাবিবুল্লাহ সরকার জানান, রাজশাহীর সাত কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৯ হাজার ১৩৮ জন। এরমধ্যে ১১৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেননি। বাকি ৯ হাজার ২৫ জন পরীক্ষা দেন।
এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে ১ হাজার ৪২১ জন, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে ৮৯১ জন, রাজশাহী সরকারী মহিলা কলেজে ১ হাজার ২৩৩ জন, রাজশাহী সরকারি সিটি কলেজে ৯৩১ জন, রাজশাহী কলেজে ১ হাজার ৯৬৭ জন, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে ১ হাজার ৩১১ জন এবং রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ২৭১ জন পরীক্ষা দেন।
পরীক্ষা উপলক্ষে রাজশাহীতে আগের দিনই অভিভাবকেরা তাদের সন্তানকে নিয়ে রাজশাহী আসেন। কেউ আবাসিক হোটেল, কেউ ছাত্রাবাস আবার কেউ কেউ আত্মীয়স্বজনের বাড়িতে থাকেন। সকাল সাড়ে ৮টার দিক থেকেই অভিভাবকেরা তাদের সন্তানকে নিয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে যেতে শুরু করেন। পরীক্ষার কারণে কেন্দ্রগুলোর সামনে যানজট দেখা দেয়। তবে এ সময় ট্রাফিক পুলিশের সদস্যদেরও বেশ তৎপর দেখা যায়।
পরীক্ষায় জালিয়াতি কিংবা অসৎপন্থা অবলম্বন ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও তৎপরতা দেখা গেছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, সুষ্ঠুভাবেই পরীক্ষা শেষ হয়েছে। কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা কিংবা জালিয়াতির খবর তারা পাননি।
একই কথা বলেছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী। তিনি বলেন, ‘খুবই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন ধরনের অঘটন ঘটেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।