নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এলপিজির দাম বাড়ল, ১২ কেজির সিলিন্ডার ১৪৫৬ টাকা

অক্টোবর ২, ২০২৪ ১০:৩৯ 👁️ ৩৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক: চলতি মাসে ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে অন্তর্র্বতী সরকার। ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪২১ টাকা। এর আগের মাসে এই দাম ছিল ১ হাজার ৩৭৭ টাকা।
এখন প্রতি মাসে এলপি গ্যাসের দাম বাজার অনুযায়ী নির্ধারণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই দাম নির্ধারণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।