অনলাইন ডেস্ক : ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ। ’ এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে শেষ হলো পবিত্র রমজান মাস।হিংসা-বিদ্বেষ ভুলে সাম্য-সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো খুশির ঈদ। আজ সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এদিন ভোরে অজু-গোসল করে পবিত্র হয়ে নতুন বা পরিচ্ছন্ন পোশাকে আতর-খুশবু মেখে ঈদগাহ ময়দানে হাজির হবে শিশু থেকে বৃদ্ধ। একসঙ্গে নামাজ আদায় করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেবেন মুসল্লিরা। ছয় তাকবিরে দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসল্লিরা দুনিয়া-আখেরাত এবং দেশ-জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করবেন। এরপর সবাই কোলাকুলি করবেন। এদিকে ঘরে ঘরে পড়বে রান্নার ধুম। সবার প্রথম চুলোয় উঠবে...
Developed by BDITHOST