নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এশিয়ার প্যারা গেমসে এবার বাংলাদেশের স্বর্ণ

ডিসেম্বর ১৩, ২০২৫ ১১:২১ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দুবাইতে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে দুটি স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছেন লাল সবুজের ক্রীড়াবিদরা। আগের দিন জ্যাভলিন থ্রোয়ে ১১ মিটার দূরত্বে স্বর্ণ জিতে পদকের যাত্রা শুরু করেন চৈতী রানী দেব। শনিবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও তিনটি পদক। ৫০ মিটার ফ্রিস্টাইলে মো. শহিদুল্লাহ স্বর্ণপদক এবং ১০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জেতেন।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

মেয়েদের হুইলচেয়ার বাস্কেটবলেও একটি পদক জিতেছে বাংলাদেশ। দেশের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশল (এনপিসি) ইতিহাসে এটাই বড় ইতিহাস। এনপিসির মহাসচিব ড. মারুফ আহমেদ দুবাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আমরা সেরা প্রশিক্ষণের চেষ্টা করেছি । তাই ছেলে মেয়েরা নিজেদের পারফরম্যান্স মেলে ধরে দেশের জন্য পদক জিততে পেরেছে। দেশকে গর্বিত করেছে তারা। আগামীতেও তারা দেশের জন্য লড়ে পদক আনবে।’

আরও পড়ুনঃ  নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে পদক জেতা দলটি সোমবার সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে জানান এনপিসির যুগ্ম মহাসচিব সানোয়ার হোসেন।

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

এশিয়ান ইয়ুথ কিংবা সিনিয়র পর্যায়ে পদক জিততে হিমশিম খান বাংলাদেশের স্বাভাবিক ক্রীাড়াবিদরা। অথচ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসের মঞ্চে একের পর এক পদক জিতেই চলেছেন শারীরিক প্রতিবন্ধিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।