নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

মার্চ ১৪, ২০২৪ ২:০১ 👁️ ৮৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ঢাকামুখী একটি ট্রাকচাপায় কাউসার হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু।

আরও পড়ুনঃ  গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

নিহত কাউসার মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকার আব্দুর রহমানের ছেলে।

কাউসারের বন্ধুরা বলেন, কাউসার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবগুলো পরীক্ষা সম্পন্ন করে। আজকে কৃষি ব্যবহারিক পরীক্ষা ছিল। সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে আসার সময় মহাসড়কের জাগীর এলাকায় ট্রাকচাপায় কাউসার নিহত হয়।

আরও পড়ুনঃ  চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।