নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এসএসসি-৯০ এর বন্ধনে রাজশাহী পারিবারিক মিলন মেলা-২০২৪

জানুয়ারি ২৬, ২০২৪ ১০:২৯ 👁️ ১১২ views
Link Copied!

আসলাম আলী,স্টাফ রিপোর্টারঃ এসএসসি-১৯৯০ রাজশাহী শিক্ষা বোর্ড এর উদ্যোগে এক পারিবারিক মিলন মেলার আয়োজন করা হয়।
আজ শুক্রবার (২৬ জানুয়ারী) সকাল ১০ টায় শুরু করে বিকেল পর্যন্ত বিজিবি সিমান্তে নোঙর,রাজশাহীতে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

উক্ত অনুষ্ঠান পরিচালনায় প্রধান এডমিনের দায়িত্বে ছিলেন,এ এইচ পলাশ। তাকে সহযোগিতা করেন,রাশিদুল ইসলাম,গোলাম জিলানী রাজু,আব্দুস সালাম মিলন,এডঃ মুক্তি। মডারেটর দায়িত্বে ছিলেন,আনুয়ার হোসেন বাবু,আরিফা শারমিন বিপাশা,মোহাঃ আসলাম আলী,দিলরুবা তালহা,মাহবুব আলম মন্টু,মাহবুব আলম মুক্তি,মেসবাহ্ বুলবুল,মুজিবুর রহমান সোহাগ, মোতাসিম বিল্লাহ সনি,শাহিনা জান্নাতুল,সুমন চৌধুরী, তাহেরা আনজুম ডেইজি,তাজউদ্দিন তাজু,ওয়াহিদুর রহমান। উপদেষ্টা পরিষদের দায়িত্বে ছিলেন,সৈয়দ মিশফাক টুটুল, মাফিকুল ইসলাম,তরিকুল হাসান,রুবেল জাফর,হাফিজ পিন্টু,আজিজুর রহমান,সাজ্জাদুর রহমান,দুলাল হোসেন সোহাগ,মোশারফ হোসেন,আতাহার আলী,সুলতান আহমেদ,হাসমত আলী-সহ দুই শতাধিক বন্ধু মিলন মেলায় অংশগ্রহন করেন।

আরও পড়ুনঃ  বাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদ

উল্লেখ এসো মিলি প্রাণের টানে মিলবো হেসে ঐক্যতানে’এই শ্লোগানকে সামনে রেখে বন্ধুত্বের বন্ধনে প্রাণের উচ্ছলতায় মিলিত হন তারা। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে,স্মৃতিচারণ,হাসি-ঠাট্টা,আর গল্পগুজবের আড্ডায় মুহূর্তটা যেনো স্মরণীয়। বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন পর একত্রিত হওয়ায় কেউ কেউ নিজের ছেলেমেয়েদের সাফল্যের বর্ণনা দেন বন্ধুদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।