নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এ বছর কারিনার ৩ সিনেমা

মার্চ ১, ২০২৪ ১০:৫৮ 👁️ ৬২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক চমক দেখিয়ে কারিনা কাপুর দর্শকদের মন জয় করে নেন। হয়ে ওঠেন বলিউডের সেরা অভিনেত্রীদের একজন। ২৩ বছর কাটিয়ে দিয়েছেন রূপালী পর্দায়। কিন্তু গত কয়েক বছরে পর্দায় তার উপস্থিতি কিছুটা কমে গেছে। এ বছর আগের সেই চেনারূপে ফিরছেন কারিনা।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

২০২৪ সালে কারিনা অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তালিকায় রয়েছে: করণ জোহরের ‘তাক্ত’, রাজেশ কৃষ্ণানের ‘দ্য ক্রু’ এবং রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’। এ তিন ছবিতে তিন ধরনের চরিত্রে দেখা যাবে কারিনাকে।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

এরইমধ্যে ছবিগুলোর কাজও শেষের দিকে। ২৯ শে মার্চ মুক্তি পাবে‘দ্য ক্রু’। আগস্টে আসবে ‘সিংহাম এগেইন’ ও ‘তাক্ত’ ছবি দুটি। কারিনা কাপুর নিজেও এ বছর তার এমন রাজকীয় কামব্যাক নিয়ে বেশ উচ্ছ্বসিত।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

তিনি বলেন, সংসারকে গুরুত্ব দিতে গিয়ে কাজ খুব বেশি করা সম্ভব হয় না। সংসার সামলে যা সময় পাই কাজে দেই। তারপরও তিনটি ছবি মুক্তি পাচ্ছে। এটা যে কোনো শিল্পীর জন্য ভালোলাগার ব্যাপার। তিন ছবি তিন ধরনের। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।

কারিনা আরও বলেন, এসব সম্ভব হয়েছে সাইফের জন্য। কারণ এ ছবিগুলোর শুটিংয়ের সময় তার পূর্ণ সহযোগিতা ও উৎসাহ পেয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।