নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ওজন কমিয়ে হাজির হলেন শাবনূর

জুন ২৪, ২০২৪ ১০:৩২ 👁️ ২৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ‘রঙ্গনা’ দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর। ইতোমধ্যেই ছবির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের আমুল পরিবর্তন এনেছেন এই নায়িকা।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

পরিকল্পনা ছিল ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রঙ্গনা’। তবে ছবিটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ঈদে প্রেক্ষাগৃহে আসেনি সিনেমাটি। এরপরই পরিচালক আরাফাত জানান, বাকি অংশের কাজ শেষেই মুক্তি দেওয়া হবে ‘রঙ্গনা’।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

এদিকে রোববার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুইটি ছবি শেয়ার করেছেন শাবনূর। দেখেই বোঝা যাচ্ছে, শরীরের মেদ ঝেড়ে ফেলেছেন অভিনেত্রী। সেটাও সিনেমার চরিত্রের প্রয়োজনে।

 

অভিনেত্রীর সেই দুইটি ছবি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন, গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে ‘

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

নায়িকার এমন পরিবর্তন দর্শকরাও বেশ ভালোভাবে নিয়েছেন। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা, পর্দায় আবারও পুরোনো শাবনূরের দেখা মিলবে।

গত মাসে ছবির শুটিং শেষ করে সিডনিতে গেছেন শাবনূর। শিগগিরই দেশে ফিরবেন তিনি। ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।