নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ওয়ার্ড কাউন্সিলর মাহাতাবের মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

জানুয়ারি ৬, ২০২৪ ৪:২৫ 👁️ ৪২ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: মহানগীর মোহাম্মদপুর টিকাপাড়া নিবাসী রাজশাহী সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরীর মাতা সুরাতন নেসা (৯০) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুনঃ  মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

এদিকে শনিবার বাদ জোহর মরহুমার জানাজার নামাজ টিকাপাড়া মহানগর ঈদগাহে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ
জানাযা নামাজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার (তাপু), রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা নামাজ শেষে টিকাপাড়া গোরস্থানে মরহুমার দাফন কাজ সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৮টায় রাজশাহী নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন সুরাতন নেসা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।