নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল

ডিসেম্বর ১২, ২০২৫ ৯:২৯ 👁️ ৩৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

আরও পড়ুনঃ  ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

শুক্রবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি কাজলা গেট হয়ে তালাইমারী মোড়ে সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

এতে রাকসুর ভিপি ও রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, রাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফায়সালসহ অন্যরা অংশ নেন।

আরও পড়ুনঃ  ‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, ‘দ্রুত ব্যবস্থা নিতে হবে, নয়তো আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।’ সমাবেশ শেষে গুলিবিদ্ধ হাদির সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।